দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দেওয়া হচ্ছে: সোহেল তাজ

১১ নভেম্বর ২০২৪, ১২:২৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেন, “একটি পরিবার দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দেওয়া হচ্ছে।”

রবিবার (১০ নভেম্বর) বেলা ১টা ২৫ মিনিটে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন কথা বলেন তিনি।

রাজধানীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের দুই কর্মীকে আটক ও মারধরের একটি প্রতিবেদনের স্ক্রিনশট দিয়ে এ পোস্ট করেন সোহেল তাজ।
সোহেল তাজ বলেন, “একটি পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশকে ধ্বংস করে হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করে গণতন্ত্রকে হত্যা করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে, শত শত মানুষকে অন্ধ করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আওয়ামী লীগ সংগঠনকে ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছে যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে।”

“তারা বিদেশে বসে পাচার করা টাকার পাহাড়ে বসে খেলা দেখছেন” বলেও মন্তব্য করেন সোহেল তাজ।

শিক্ষার্থীরা নতুন বই পাবে বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষাপ্রতিষ…
  • ১০ অক্টোবর ২০২৬
রাবির ২৮ নবীন শিক্ষার্থীকে সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল রাকসু
  • ১০ অক্টোবর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এরিয়া ইনচার্জ, আবেদন ৩১ অক্টোবর…
  • ১০ অক্টোবর ২০২৬
খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
  • ১০ অক্টোবর ২০২৬
বাবাকে না জানিয়েই বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি, বাজিমাত …
  • ১০ অক্টোবর ২০২৬
আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে জরুরি চিঠি
  • ১০ অক্টোবর ২০২৬