ফারুকীকে অভিনন্দন জানিয়ে কী লিখলেন তিশা

১০ নভেম্বর ২০২৪, ১১:৪৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি।

নতুনদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।

উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়ায় ফারুকীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

স্বামীর  শপথ গ্রহণের একটি ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ভিডিওটি পোস্ট করে তিশা লেখেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন মোস্তফা সরয়ার ফারুকী। আলহামদুলিল্লাহ।’

তিশার সেই পোস্টে ভক্তরাও ফারুকীকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তার হাত ধরে এবার দেশের শোবিজাঙ্গনে বড় কিছু পরিবর্তন আসবে বলেও প্রত্যাশা করেছেন তারা।

এদিন ফারুকীসহ মোট তিনজন উপদেষ্টা শপথ নিয়েছেন। বাকি দুজন হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পেতে দেরি কেন, জানাল অর্থ বিভ…
  • ১০ অক্টোবর ২০২৬
শিক্ষাখাতের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: ভূমিমন্ত্রী
  • ১০ অক্টোবর ২০২৬
স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তে সচেতনতা জোরদারের আহ…
  • ১০ অক্টোবর ২০২৬
রুয়েটে সিন্ডিকেটের অনুমোদনের ৫ মাস পেরিয়ে গেলেও চালু হয়নি …
  • ১০ অক্টোবর ২০২৬
যার এলাকায় রাশেদ খাঁন নেই, তারা কি সরকারি চাকরি করার অধিকার…
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ শিশু হাসপাতাল ৫০ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে,…
  • ১০ অক্টোবর ২০২৬