পদ ফিরে পেলেন বিএনপি নেত্রী শামা ওবায়েদ ও কৃষক দল নেতা শহীদুল

১০ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম

শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম © সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় দুই পক্ষের সংঘর্ষ ও এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের (বাবুল) দলীয় পদ স্থগিত করেছিল বিএনপি। রবিবার (১০ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২১ আগষ্ট ২০২৪ তারিখে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিলো। আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া গত ২১ আগষ্ট ২০২৪ তারিখে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের কৃষকদলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।’

এছাড়াও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বাবুলের পদ স্থগিতাদেশ প্রত্যাহার বিষয়ক এক চিঠিতে বলা হয়, ‘গত ২১ আগস্ট ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপির সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সব পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। তবে উল্লেখিত ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো। আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।’ 

ট্যাগ: বিএনপি
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬