মুনতাহার গলায় রশি পেঁচানো মরদেহ মিলল পুকুরে

১০ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
মুনতাহা আক্তার জেরিন

মুনতাহা আক্তার জেরিন

সাত দিন পর সিলেটের কানাইঘাটে নিখোঁজ শিশু মুনতাহা আক্তার জেরিনের (৫) মরদেহ পাওয়া গেছে। রবিবার (১০ নভেম্বর) ভোর ৪ টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল জানান, রবিবার ভোর ৪টার দিকে মুনতাহার নিজ বাড়ির পুকুরে তার নিথর দেহের সন্ধান পাওয়া যায়। তার গলায় রশি পেঁচানো ছিল। শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। লাশ দেখ বোঝা যাচ্ছে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়েছে।

এর আগে গত ৩ নভম্বের (বুধবার) বিকেল ৩টা থেকে মুনতাহা নিখোঁজ রয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।

ওইদিন সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে শিশু মুনতাহা। পরে আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে হলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি।

মুনতাহার বাবা দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

ছোট্ট সন্তান-সংসার সামলিয়ে রাত জেগে পড়া উর্মির বিসিএস জয়, ম…
  • ২৮ মার্চ ২০২৬
নেত্রকোনায় অবৈধভাবে পেট্রোল মজুত রাখায় ৪০ হাজার টাকা জরিমানা
  • ২৮ মার্চ ২০২৬
দাখিল পাসের পর আলিমে মাদ্রাসা ছাড়েন ৭০ ভাগ শিক্ষার্থী
  • ২৮ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৮ মার্চ ২০২৬
‘উদ্যোক্তাদের ওয়েবসাইট নির্ভরশীলতা কমিয়ে মোবাইল অ্যাপ উপযোগ…
  • ২৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ডিপিডিসি, পদ ১২, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence