চাটমোহরে মাদকবিরোধী সাইকেল র‍্যালি

০৯ নভেম্বর ২০২৪, ০২:১৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
পাবনার চাটমোহরে মাদকবিরোধী সাইকেল র‍্যালি

পাবনার চাটমোহরে মাদকবিরোধী সাইকেল র‍্যালি © টিডিসি

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পাবনার চাটমোহরে মাদকবিরোধী সাইকেল র‍্যালি ও শপথ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ নভেম্বর) সকালে এ কর্মসূচি পালন করা হয়।

শিশু, কিশোর, তরুণ শিক্ষার্থীদের নিয়ে চাটমোহর স্টার মোড় থেকে সাইকেল র‍্যালি শুরু হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় মাদক বিরোধী শপথ। এ সময় বাবা-মায়ের আদেশ মেনে চলাসহ মাদক থেকে দূরে থাকার শপথ নেন অংশগ্রহণকারীরা।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাইজুল, ডাক্তার এস এম আতিকুল আলম, পৌর ছাত্রদলের সদস্যসচিব রবিউল ইসলাম রাহুল, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির সোহাগ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম হৃদয়, চাটমোহর পৌর যুবদলের সদস্যসচিব শহিদুল ইসলাম।

এ সময় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান, সেজান, হাসেম, আল-আমীন, নয়ন, রাহুল, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মাসুম আকাশ, সজিব প্রমুখ উপস্থিত ছিলেন। 

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাইকেল র‍্যালি ও মাদকবিরোধী শপথ অনুষ্ঠানের আয়োজন করে চাটমোহর উপজেলা ও পৌর যুবদল। সার্বিক সহযোগিতায় ছিল চাটমোহর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল।

আগামী বছরের রোজা ও ঈদের সম্ভাব্য সময় জানাল মধ্যপ্রাচ্যের এক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রদলের কমিটি নিয়ে কোনো সংবাদ নেই: রিজভী
  • ১০ অক্টোবর ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬
বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬