বাতিল করা হয়েছে টিসিবির ৪৩ লাখ কার্ড

০৯ নভেম্বর ২০২৪, ০১:২১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ © সম্পাদিত

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ–টিসিবির ৪৩ লাখ কার্ডে অনিয়ম পাওয়ায় বাতিল করা হয়েছে কার্ডগুলো। পূর্বের হাতে লেখা কার্ডগুলোকে স্মার্ট ফ্যামিলি কার্ডে রুপান্তর করতে গিয়ে উঠে আসে এসব অনিয়মের তথ্য। নানা জটিলতায় সব কার্ড এখনো স্মার্ট কার্ডে রুপান্তর করা সম্ভব হয় নি, ফলে আগের কার্ডেই বিতরণ করতে হচ্ছে টিসিবির পণ্য। 

শনিবার (৯ নভেম্বর) তেঁজগাওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির। 

তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র দিয়ে প্রতিটি পরিবারের তথ্য যাচাই করার পরে দেখা গেছে একই ব্যক্তি একাধিক জায়গায় সুবিধা ভোগ করছে। স্থানীয় প্রশাসন বা জনপ্রনিধিরা না থাকায় ভোক্তা পর্যায়ে পণ্য ঠিক মত পৌছাচ্ছে কি না তাও সঠিক ভাবে পর্যবেক্ষণ করা যাচ্ছে না। 

রমজানে টিসিবির ৫ টি পণ্য তেল, চিনি, ছোলা, খেজুর, ডাল বিক্রি করা হবে। আর সিটি কর্পোরেশনের বাইরে খেজুর বাদে ৪ টি পণ্য বিক্রি হবে। কার্ডের বাইরেও ট্রাকে করে ঢাকা ও ঢাকার বাইরে মোট ৭০ টি পয়েন্টে ২৪ হাজারের বেশি মানুষ পণ্য কিনতে পারবে। প্রতি ট্রাকে ৩৫০ জনকে দেওয়া হচ্ছে।

ট্যাগ: দাম
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬