মোহাম্মদপুর থানার সামনেই পড়ে ছিল বাজারের ব্যাগ, ভেতরে অস্ত্র-গুলি

০৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
পরিত্যক্ত অবস্থায় পাওয়া ব্যাগ

পরিত্যক্ত অবস্থায় পাওয়া ব্যাগ © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার, ম্যাগাজিনসহ একটি পিস্তল ও বিভিন্ন বোরের ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাতে পড়ে থাকা একটি বাজারের ব্যাগের ভেতর এসব অস্ত্র-গুলি পাওয়া যায়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, একজন পথচারী মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাত দিয়ে যাওয়ার সময় একটি পরিত্যক্ত বাজারের ব্যাগ দেখতে পান।

তিনি ব্যাগটি মোহাম্মদপুর থানায় নিয়ে যান। এর পর পুলিশ ব্যাগ খুলে ভেতরে অস্ত্র-গুলি পায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আগামী বছরের রোজা ও ঈদের সম্ভাব্য সময় জানাল মধ্যপ্রাচ্যের এক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রদলের কমিটি নিয়ে কোনো সংবাদ নেই: রিজভী
  • ১০ অক্টোবর ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬
বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬