ডেঙ্গুতে এক দিনে মৃত্যু বাড়ল আরও ৫ জনের

০৮ নভেম্বর ২০২৪, ০৮:০৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ডেঙ্গুতে আক্রান্ত

ডেঙ্গুতে আক্রান্ত © সংগৃহীত

ডেঙ্গুতে শুক্রবার ( ৮ নভেম্বর) পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সাথে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫০, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২, ঢাকা উত্তর সিটিতে ১৪৫, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৭ ও খুলনা বিভাগে ৪৩ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ১ এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে বলা হয়, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬৯ হাজার ৯২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪২ জনের। এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

ক্ষমতায় থাকা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম স্থবিরতা
  • ০৬ এপ্রিল ২০২৬
আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে অসুস্থ হয়ে বরের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬