আব্রাহামের হাতি বাহিনীর মত স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে: জামায়াত নেতা হেলাল

০৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল

অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল © টিডিসি ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেছেন, ‘আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে যেভাবে আব্রাহামের হাতি বাহিনীকে ধ্বংস করেছেন, ঠিক সেভাবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছেন।’

জামায়াত ইসলামী ভোলা জেলা শাখার নবনির্বাচিত জেলা আমিরের শপথগ্রহণ ও সদস্য (রুকন) সম্মেলনে এ কথা বলেন দলটির এই নেতা। শুক্রবার (৮ নভেম্বর) ভোলার  আদর্শ একাডেমির মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভোলা জেলার আমীর জাকির হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল।  

এর আগে সকাল ৮টায় পবিত্র কুরআনুল কারীমের দারসের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কেন্দ্রীয় মজলিস উস সূরা সদস্য জেলা সেক্রেটারি কাজী মো. হারুন অর রশিদের সঞ্চালনায় এবং জেলা আমির মো. জাকির হোসাইনের সভাপতিত্বে ‘জেলা আমিরের শপথ ও রুকন সম্মেলন’-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মো. বাবর, কেন্দ্রীয় গবেষণা ইউনিটের সদস্য, কেন্দ্রীয় মজলিশ উস সূরা সদস্য ও ভোলা জেলার সাবেক আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফজলুল করিম।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন মনির, জেলা বায়তুলমাল সম্পাদক মাস্টার বেলায়েত হোসেন, জেলা কর্মপরীসদ সদস্য মাস্টার আমির হোসেন, মাওলানা আক্তার উল্লাহ, মাওলানা জাকির হোসেন, মাওলানা আব্বাস উদ্দিন, ভোলা পৌর আমির মাওলানা মো. জামাল উদ্দিন, পৌর সেক্রেটারি রুহুল আমিন, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, অধ্যক্ষ মীর শরীফ প্রমুখ। 

দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬