শেখ হাসিনার নির্দেশেই বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা: জামায়াত আমির

০৮ নভেম্বর ২০২৪, ০৬:০৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান

জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান © সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বিডিআর বিদ্রোহের নামে মেধাবী চৌকস সেনা কর্মকর্তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার (৮ নভেম্বর) নীলফামারী শহরের পৌরসভা মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘অন্যায়ের বিচার হতে হবে, না হলে অন্যায়কারীরা উৎসাহ পাবে, অপরাধ কমবে না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়। শেখ হাসিনার নির্দেশেই এটি ঘটেছে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুস সাত্তার এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আন্তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার। বিপুলসংখ্যক নেতা-কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।

শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে শফিকুর রহমান বলেন, গত সাড়ে ১৫ বছরে মিথ্যার প্রতিযোগিতা হয়েছে, বিচার প্রহসন এবং ফরমায়েশি রায় প্রদান করা হয়েছে। শেখ হাসিনার সময় খুন, গুম ও হত্যা মামলা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।

জামায়াতের নেতা-কর্মীদের নির্যাতন নিয়ে শফিকুর রহমান আরও বলেন, গত সাড়ে ১৫ বছরে জামায়াতের নেতা-কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হয়েছে। তাদের দলের কার্যালয়গুলো সিলগালা করে দেওয়া হয়েছে এবং তাদের বিরোধী মতাবলম্বী হিসেবে জঙ্গি আখ্যা দিয়ে মামলা করা হয়েছে।নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, জামায়াত কোনো অন্যায় করবে না, অত্যাচার করবে না। যেখানে অন্যায় দেখবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন।

দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬