রাজধানীতে বিআরটিসি বাসে আগুন

০৮ নভেম্বর ২০২৪, ০২:১২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ নভেম্বর)  দুপুর পৌনে ২ টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লেগেছে। সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

প্রাথমিকভাবে আমরা জানতে পারিনি বাসে কীভাবে আগুন লেগেছে। এছাড়া কেউ হতাহত হয়েছে কি না সেই খবরও পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬