দিনাজপুরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১৪

০৮ নভেম্বর ২০২৪, ১০:১০ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
দিনাজপুরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১৪

দিনাজপুরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১৪ © সংগৃহীত

দিনাজপুরে শিয়ালের কামড়ে নারীসহ ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভ্যাক্সিন নিয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া গুরুতর আহত হয়ে পুর্নিমা রায় নামে এক নারী হাসপাতালে ভর্তি আছেন। বুধবার (৬ নভেম্বর) সদর উপজেলার উথরাইল ইউনিয়নের বেঙ্গুনদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার উথরাইল ইউনিয়নের রায়পুর গ্রামের পূর্ণিমা রানী (৩৮), মানিক রায় (৩৫), বকুল রায় (১৭), লিটন রায় (৩২), ধনঞ্জয় রায় (৫৫), সঞ্জিত রায় (৩৬), হৃদয় রায় (২৫), অনুপম রায় (১৩), সিদ্দিক (৭০) ও আজিজুর রহমান (৩৪)। বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি।

আহত মানিক রায় জানান, বুধবার সন্ধ্যায় ওই ইউনিয়নের বেঙ্গুনদিঘী রায়পুর গ্রাম থেকে পাশের বেঙ্গুনদিঘী পূর্বপাড়া গ্রামে একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছিলেন কয়েকজন। পথে বেঙ্গুনদিঘী এলাকায় একটি শিয়াল তাদের ওপর আক্রমণ করে। এতে ১৪ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর আহত হওয়ায় পূর্ণিমা রানীকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার আহতদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করে।

দিনাজপুর জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. তৌহিদ জানান, হাসপাতালে ১০ জন চিকিৎসা নিয়েছেন। বাকিরা অন্যত্র চিকিৎসা নিয়েছেন বলে শুনেছি।

বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬