চট্টগ্রামে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র‍্যালি ও সমাবেশ

০৭ নভেম্বর ২০২৪, ১১:৪৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© সংগৃহীত

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মো. শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকালে নগরীর কাজির দেউরি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে যুবদলের সংগঠক মো. শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে নগরীর ওয়াসা মোড় থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‌্যালিটি লাভলেইন মোড় প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসানের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মো. রুবেল মিয়ার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন যুবদল নেতা মো. শহিদুল ইসলাম শহিদ, মহানগর যুবদল নেতা মীর হোসেন মাসুদ, মামুনুর রশীদ, জাবেদ শাফায়াত, মো. হোসেন, আবুল কালাম, মো. জাহেদ হোসেন, আবদুল্লাহ আল মামুন, মো. রুবেল, মো. জিয়া প্রমুখ।

বক্তব্যে শহিদুল ইসলাম শহিদ বলেন, “১৯৭৫ সালের দেশের এক ক্লান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন। শহীদ জিয়ার আদর্শে দেশের সব ক্লান্তিলগ্নে জাতীয়তাবাদী শক্তি এগিয়ে এসেছেন। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও এই স্পিরিট কাজ করেছে। বিদেশি অপশক্তির বিরুদ্ধে বরাবরই শহীদ জিয়ার অবস্থান ছিল। ২৪-এ ছাত্র জনতার আন্দোলনের ফলে বিদেশি গোলাম স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ভবিষ্যতে দেশ বিরোধী অপচেষ্টা সংঘটিত হলে জাতীয়তাবাদী শক্তি বসে থাকবে না।”

এসময় নেতাকর্মীরা শহীদ জিয়া এবং ২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফেরাত করেন।

দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬