নোয়াখালীতে বিএনপির ঐতিহাসিক ‘বিপ্লব ও সংহতি’ দিবস পালিত

০৭ নভেম্বর ২০২৪, ০৭:০২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ঐতিহাসিক ‘বিপ্লব ও সংহতি’ দিবস পালিত

ঐতিহাসিক ‘বিপ্লব ও সংহতি’ দিবস পালিত

নোয়াখালীতে ঐতিহাসিক ‘বিপ্লব ও সংহতি’ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৭ই নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী জেলা শহরের মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সদর ও সূবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা মাইজদী প্রধান সড়কে সমবেত  হয়।

এসময় নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

পরে আলোচনা সভা শেষে শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে থেকে মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মফিজ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম, পৌর বিএনপির সভাপতি আবু নাছের, জেলা বিএনপির দফতর সম্পাদক ওমর ফারুক টপি, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভি, এওজবালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ সহ আরো অনেকে।

ট্যাগ: বিএনপি
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬