বরিশালে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফা প্রচারণা ও মতবিনিময়

০৭ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বরিশালে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফা প্রচারণা ও মতবিনিময়

বরিশালে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফা প্রচারণা ও মতবিনিময় © সৌজন্যে প্রাপ্ত

বরিশালের মেডিকেল কলেজ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন কেন্দ্রীয় ছাত্রদল টিম।

বৃহস্পতিবার (৭নভেম্বর) বরিশাল মেডিকেল কলেজ ও ট্রাস্ট ইউনিভার্সিটিতে মতবিনিময় সভা ৩১ দফা প্রচারণা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু ও তারেক হাসান মামুন প্রমুখ। 

বরিশাল মেডিকেল কলেজে কেন্দ্রীয় ছাত্রদল টিম প্রধান জহিরুল ইসলাম দিপু পাটোওয়ারী বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে আমরা বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনতে শুনতেছি। আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে, আমরা সেই ত্রাসের রাজনীতি না করে, ছাত্র রাজনীতিতে সংস্কার করতে চাই। এজন্য শিক্ষক ও শিক্ষার্থীদের মতামত নিতেছি।

প্রচারণাকালে আসাদুজ্জামান রিংকু বলেন, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা শিক্ষার্থীদের কাছে দ্বারে দ্বারে পৌঁছে দিতেছি।শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।

ট্রাস্ট ইউনিভার্সিটিতে তারেক হাসান মামুন বলেন,ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৭ বছরের অপশাসন, অনিয়ম, দুর্নীতি ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে শিক্ষার্থীদের মনে রাজনীতি নিয়ে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চায় এসব বিষয় জানছি। শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য দিয়ে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো। ছাত্রদল ও ছাত্রলীগ যে সম্পূর্ণ আলাদা সেটা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে দেব।

ট্যাগ: ছাত্রদল
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬