পরীক্ষা শেষে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

০৭ নভেম্বর ২০২৪, ০৬:১৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
পরীক্ষা শেষে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

পরীক্ষা শেষে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই বন্ধুর © টিডিসি ফটো

পাবনার ঈশ্বরদীতে কাভার্ট ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। আহতদের চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা রাজশাহী মহাসড়কের আজমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, পাবনার বনগ্রাম এলাকার আশিক রহমান ও শাকিব হাসান। তারা উভয়েই বনগ্রাম অনার্স কলেজের শিক্ষার্থী ও অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী ছিল।

পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসাান বলেন, পাবনার বনগ্রাম থেকে অনার্স ১ম বর্ষের পরীক্ষা শেষে পাকশী ঘুরতে বের হন কয়েকজন বন্ধু। এ সময় পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় এসে একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খায় দুই মোটরসাইকেল।

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হয় আরো দুইজন। তাদেরকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬