নতুন মহাপরিচালক পেল ইসলামিক ফাউন্ডেশন

০৭ নভেম্বর ২০২৪, ১১:২৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ইসলামিক ফাউন্ডেশনে নতুন মহাপরিচালক (ডিজি) মো. রেজানুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনে নতুন মহাপরিচালক (ডিজি) মো. রেজানুর রহমান © সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। সদ্য নিয়োগ পাওয়া এই মহাপরিচালক হলেন মো. রেজানুর রহমান। তিনি সরকারের অতিরিক্ত সচিব হিসেবে বিদ্যুৎ বিভাগে তার সর্বশেষ দায়িত্ব পালন করেন।
 
বুধবার (৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে মো. রেজানুর রহমানকে প্রেষণে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে পদায়ন বিষয়ে এক আদেশ জারি করা হয়।

রেজানুর রহমান বিদায়ী মহাপরিচালক ড. মুহা. বশিরুল আলমের স্থলাভিষিক্ত হবেন। তিনি বিদ্যুৎ বিভাগে যোগদানের আগে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

১৯৯৮ সালে প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে চাকরজীবন শুরু করেন বিসিএস ১৭তম ব্যাচের কর্মকর্তা রেজানুর রহমান। পরবর্তীতে তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে উপসচিব ও যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিভিন্ন জেলায়। 

ট্যাগ: জাতীয়
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬