সরকারি বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের পার্ট-টাইম চাকরি নিয়ে সুখবর দিলেন আসিফ

০৬ নভেম্বর ২০২৪, ১০:১২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ট্রাফিক পুলিশের দায়িত্বে এক শিক্ষার্থী

ট্রাফিক পুলিশের দায়িত্বে এক শিক্ষার্থী © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, ট্রাফিক পুলিশ ছাড়াও  সরকারি আরো বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে। বুধবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তিনি লিখেছেন, ‘সরকারি আরো বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে। সরকারি বিভিন্ন ক্ষেত্রে অনেক অযথা পদ আছে, যাদের কোনো কাজ নেই কিংবা খুবই কম কাজ।অথচ তাদের পেছনে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় হয়।’
 
তিনি আরও লিখেছেন, ‘এই উদ্যোগের ফলে রাজস্ব ব্যয় কমবে, এফিশিয়েন্সি বাড়বে, টিউশন/প্রাইভেট সেক্টরের পাশাপাশি পাবলিক সেক্টরেও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’

এক ফটো পোস্টে উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণে পার্ট-টাইম হিসেবে যুক্ত হলো শিক্ষার্থীরা, জনমনে স্বস্তি। প্রতিদিন দুই শিফটে কাজ করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। প্রথম শিফট সকাল ৮টা থেকে দুপুর ১২টা আর দ্বিতীয় শিফট বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। চার ঘণ্টার প্রতি শিফটে মিলবে ৫০০ টাকা।

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close