রাজশাহীতে

পুলিশের ২১ কর্মকর্তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

০৬ নভেম্বর ২০২৪, ০১:২২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ © সম্পাদিত

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলির ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২১ কর্মকর্তাসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এতে রয়েছেন তৎকালীন কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও রেঞ্জ ডিআইজি আনিসুর রহমানের নামও। 

মঙ্গলবার (৫ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে মামলা করেন মারুফ মর্তুজা নামে এক ভুক্তভোগী। 

মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তৎকালীন আরএমপি কমিশনার ও ডিআইজি ছাড়াও আসামি করা হয়েছে সাবেক অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, বোয়ালিয়া জোনের ডিসি বিভূতি ভূষণ ব্যানার্জি, সাইবার ক্রাইম ইউনিটের এডিসি উৎপল কুমার চৌধুরী, ডিবির ওসি মশিয়ার রহমানসহ তৎকালীন ২১ কর্মকর্তাকে। 

এজহারে উল্লেখ করা হয়, ৫ আগস্ট দুপুরে আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার মিছিল পৌঁছালে প্রধান আসামি আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নির্দেশে অন্যান্য আসামিরা গুলি ও ককটেল নিক্ষেপ করতে থাকেন। এতে মারুফ মুর্তজার পায়ে দুটি গুলি লাগে। পরে হাসপাতালে চিকিৎসা শেষে আসামিদের নাম সংগ্রহের কারণে তার মামলা করতে দেরি হয়।

বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬