বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

০৫ নভেম্বর ২০২৪, ১১:৪৬ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

দেশের বিভিন্ন বিভাগে আগামী দুই দিন বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  এ অবস্থায় আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে দেয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে।

ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী ২৪ ঘণ্টাতেও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া থাকতে পারে। এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কমতির দিকে থাকবেই বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close