ডেঙ্গুতে এক দিনে আরও ৪ জনের মৃত্যু

০৩ নভেম্বর ২০২৪, ০৮:১২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
ডেঙ্গুর প্রকোপ

ডেঙ্গুর প্রকোপ © সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩০৬ জন। রবিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৩০৬ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ১১৮ জন, চট্টগ্রাম বিভাগে ২১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫৫ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭৭ এবং দক্ষিণ সিটিতে ১৪৪ জন, খুলনা বিভাগে ১৫৪ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৪ হাজার ৪৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১৪ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির ম…
  • ০৬ এপ্রিল ২০২৬
পরীক্ষার ফলাফলে কৃত্রিম সাফল্য শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত কর…
  • ০৬ এপ্রিল ২০২৬
দ্বিতীয় সেমিস্টারেই চাকরি, বিশ্ববিদ্যালয় জীবনেই ক্যারিয়ার গ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন
  • ০৬ এপ্রিল ২০২৬
close