নোয়াখালীতে ৮০ বোতল মদসহ মাদক কারবারি আটক

২৯ অক্টোবর ২০২৪, ০৪:১৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
জব্দ করা বিদেশি মদের বোতল

জব্দ করা বিদেশি মদের বোতল © টিডিসি

নোযাখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৮০ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে।    

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নুর মোহাম্মদ (৫০) উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইছচরা গ্রামের সকিনার বাপের বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে ।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ওসি-ডিবি) আশরাফ উদ্দিন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় নাজমা ভিলা নামে একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে চোরাই পথ দিয়ে আসা বিদেশি ব্র্যান্ডের ৮০ বোতল মদসহ মাদক কারবারি নুর উদ্দিনকে আটক করে। আটক করা মদের আনুমানিক বাজার মূল্য তিন লাখ টাকা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগ: আটক
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬