ঢাকায় দফতর খুলতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশন

২৯ অক্টোবর ২০২৪, ০৪:১৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
উপদেষ্টা শারমিন এস মুরশিদ

উপদেষ্টা শারমিন এস মুরশিদ © সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার কমিশন ঢাকায় দফতর খুলতে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। এ বিষয়ে ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে আলোচনা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শারমিন মুরশিদ বলেন, ‘ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের দফতর খোলার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানুষের মানবাধিকার রক্ষায় বিষয়টি ইতিবাচক দেখছে সরকার। জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘনের যে প্রাথমিক তদন্ত করেছে তারা, ঢাকায় দফতর খোলার বিষয়ে সে প্রতিবেদনের বড় ভূমিকা রয়েছে।

এর আগে ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে মধ্যাহ্নভোজ করেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা।

এরা হলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

ট্যাগ: জাতিসংঘ
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬