খালেদা জিয়া চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাচ্ছেন, গন্তব্য লন্ডন

২৯ অক্টোবর ২০২৪, ০৩:৫৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
খালেদা জিয়া

খালেদা জিয়া © সংগৃহীত

চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জানা গেছে, যুক্তরাজ্যের লন্ডনে যাবেন তিনি। সেখানের কয়েকটি হাসপাতালের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি তার বিদেশ যাওয়ার বিষয়টি ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
 
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ গণমাধ্যমকে বলেন, ‘লন্ডনে তীব্র শীত পড়ার আগেই আমরা বেগম জিয়াকে সেখানে নিতে চাই। এ জন্য বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স দরকার। সেই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার চেষ্টা চলছে।’ 

খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে। এজন্য চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে পাঠানো হবে, সেখানে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকতে হবে। 

অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হয়েছে। আওয়ামী সরকার তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। পরে দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার দেশেই করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনের ফলস্বরূপ ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ৬ আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির দুই মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। পরে তিনি দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন।

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬