পদত্যাগ করেছেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

২৯ অক্টোবর ২০২৪, ০২:৪৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
দুর্নীতি দমন কমিশন

দুর্নীতি দমন কমিশন © ফাইল ফটো

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনার। মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। একই সঙ্গে কমিশনার মোছা. আছিয়া খাতুন ও কমিশনার মো. জহুরুল হকও পদত্যাগ করেছেন।

গত ৩ অক্টোবর দুদক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন ৩ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করেছে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে কমিশনের প্রস্তুতকৃত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬