রূপগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু

২৯ অক্টোবর ২০২৪, ০২:৪১ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট © সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজন মারা গেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে ইসমাইল (১১) ও সকাল ৯টায় সোহেল মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় বার্ন ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে মারা যান।

জাতীয় বার্ন ইউনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম এই দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রূপগঞ্জ থেকে আসা একই পরিবারের ছয়জনের মধ্যে দুজন মারা গেছেন। তাদের মধ্যে সোহেলের ৭০ শতাংশ ও ইসমাইলের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে বাবুল ৬৬ শতাংশ, তাসলিমা ৬৩ শতাংশ, সেলি বেগম ৩০ শতাংশ ও মুন্নি ২০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তবে তাদের সবার অবস্থাই আশংকাজনক।’

এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে রূপগঞ্জ ডহরগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। এতে দগ্ধ হয় মো. বাবুল মিয়া (৪০), স্ত্রী সেলি বেগম (৩৫) ছেলে মো. সোহেল মিয়া (২০), মো. ইসমাইল হোসেন (১১), মেয়ে তাসলিমা আক্তার (৯) ও সোহেলের স্ত্রী মুন্নি খাতুন (১৮)।

আরও পড়ুন: উত্তাল সায়েন্সল্যাব এলাকা, বন্ধ যান চলাচল

দগ্ধ বাবুলের চাচাতো ভাই এনামুল হক জানান, তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সুজাপুর গ্রামে। বর্তমানে নারায়নগঞ্জ রূপগঞ্জ থানার ডহরগাঁও এলাকার ওই বাসায় নিচ তলায় ভাড়া থাকতেন তারা। বাবুল রাজ মিস্ত্রীর কাজ করে। স্ত্রী সেলি এনজেড নামে পোশাক কারখানায় কাজ করেন।

মৃত সোহেল ফকির ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন। সোহেলের স্ত্রী মুন্নি গৃহিণী এবং ইসমাইল ও তাসলিমা তার বাসাতেই থাকতেন।

রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
close