জুলাই শহীদ ফাউন্ডেশনের কত টাকা ব্যয় হয়েছে জানালেন সারজিস

২৯ অক্টোবর ২০২৪, ০২:২৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
সারজিস আলম

সারজিস আলম © সংগহীত

ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে প্রতিষ্ঠা করা হয় জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন। ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত ব্যয় হওয়া টাকার হিসাব দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে করা একটি পোস্ট থেকে এ তথ্য জান যায়। তার সেই পোস্টটি তুলে ধরা হলো-

‘গতকাল পর্যন্ত  জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল, CMH,  BSMMU, NITOR, চক্ষু ইন্সটিটিউট, ট্রমা সেন্টার, CRP-Savar সহ বিভিন্ন হসপিটালে ভর্তি থাকা ২৪৫জন আহত যোদ্ধাকে ২কোটি ৪১লক্ষ ৩৮হাজার ৬৮৫টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে ৷
এখন স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে সকল আহত যোদ্ধাদের কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে ৷ 

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিলো, বিতর্কের মুখে ফেলেছিলো সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধাদের সাথে হতে দিতে চাইনা ৷ তাই ভ্যারিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি ৷

পাশাপাশি আগামী ৪ দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহিদ পরিবারকে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দিব ইনশাআল্লাহ৷’

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close