৩০০ শহীদ পরিবারের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

২৯ অক্টোবর ২০২৪, ০১:৫৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ © সংগহৃীত

আস-সুন্নাহ ফাউন্ডেশন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ৩০০ জনের পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তা করেছে। এর মধ্যে রয়েছে এতিম পরিবার ১০৯টি, সাধারণ পরিবার ১৮৯টি এবং হিন্দু পরিবার দুইটি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০০ জনের হাতে চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ শহীদ-স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের ধৈর্য ধরার আহ্বান জানান।

তিনি বলেন, এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে আমরা হতাহত ও শহীদ পরিবারকে অর্থ সহায়তা করেছি।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন যদি কোটি টাকার চেকও শহীদ পরিবারের হাতে উঠিয়ে দেয়, তাহলেও আপনাদের ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব নয়। যারা সন্তান, বাবা ও স্বামী হারিয়েছেন তারা অবশ্যই কষ্ট পেয়েছেন। সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন মৃত্যু অবশ্যই গর্বের, যাদের নিয়ে সবাই গর্ববোধ করেন। 

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১ হাজার ৪৬৯ জনকে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

ট্যাগ: জাতীয়
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬