২১ দিন পর ইউটিউব চ্যানেল ফিরে পেলেন মিজানুর রহমান আজহারী

২৯ অক্টোবর ২০২৪, ১০:১৫ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
মিজানুর রহমান আজহারী

মিজানুর রহমান আজহারী © সংগৃহীত

জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী হ্যাক হওয়া ইউটিউব চ্যানেল ফিরে পেয়েছেন। হ্যাকড হওয়ার ২১ দিন পর চ্যানেলটির নিয়ন্ত্রণ ফিরে পেল আজহারীর টিম।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে আজহারী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, গত আট অক্টোবর হ্যাক হয়ে যাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে। চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। রিকভারি প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্বীন প্রচারের কাজে চ্যানেলটির পথচলা মসৃণ হোক।’

গত ৮ অক্টোবর রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারীর টিম। যেখানে দেখা গিয়েছিল হ্যাকাররা নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে। সেই লাইভের টাইটেল দেওয়া হয় ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল বুল রান কনফার্মড! এক্সআরপি প্রাইস প্রিডেকশন’।

আরও পড়ুন: মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক

এর আগে ২০২০ সালের ১৯ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ইউটিউব চ্যানেল খোলার কথা জানান আজহারী। ওই পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ.. অবশেষে “Mizanur Rahman Azhari” নামে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো। আমার ফেইসবুক পেইজের নামের সাথে হুবহু মিল রেখেই, ইউটিউব চ্যানেলটির নামকরণ করা হয়েছে।
 
ফেসবুক পোস্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করে সেটি সাবস্ক্রাইব করার আহ্বান জানান আজহারী। এরপর চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা হু হু করে বাড়তে থাকে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬