গণভবনে দ্রুতই হচ্ছে গণঅভ্যুত্থান জাদুঘর, পরিদর্শনে প্রধান উপদেষ্টা

২৮ অক্টোবর ২০২৪, ০৪:০৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM
গণভবনে ড. মুহম্মদ ইউনূস

গণভবনে ড. মুহম্মদ ইউনূস © সংগহৃীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে গণভবনে দ্রুতই জাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। আজ সোমবার (২৮ অক্টোবর) গণভবন পরিদর্শনকালে উপদেষ্টাদের এ নির্দেশ দেন তিনি। 

গণভবনের ধ্বংসাবশেষ পরিদর্শনের সময় অধ্যাপক মুহম্মদ ইউনুস বলেন, ‘জাদুঘরের উচিত তার (শেখ হাসিনা) অপশাসনের স্মৃতি এবং তাকে (শেখ হাসিনা) ক্ষমতা থেকে উৎখাত করার সময় মানুষ যে ক্ষোভ প্রকাশ করেছিল তা সংরক্ষণ করা।’

গত ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার কয়েক মুহূর্ত পর লাখ লাখ বিক্ষোভকারী গণভবনে হামলা চালায়। এসময় বিক্ষোভকারীরা গণভবনের দেয়াল ও বিভিন্ন রুমে তাদের ক্ষোভ প্রকাশ করে গ্রাফিতি আঁকেন এবং দেয়ালে ‘খুনি হাসিনা’ সহ বিভিন্ন লেখা লিখেন। 

প্রধান উপদেষ্টা বলেন, ‘গণভবনের জাদুঘরে আয়নাঘরেরএকটি প্রতিরূপ তৈরি করা উচিত যেখানে শেখ হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থাগুলি গোপনে শত শত ভিন্নমতাবলম্বী ও বিরোধী কর্মীদের আটক করেছিল। আয়নাঘরের উচিত দর্শনার্থীদের গোপন বন্দীদের নির্যাতনের কথা মনে করিয়ে দেওয়া’।

অধ্যাপক ইউনূস উপদেষ্টাদের জাদুঘরের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেন। এছাড়াও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতে বলেন। 

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও উপস্থিত ছিলেন।

ছাত্রনেতা থেকে উপদেষ্টা হওয়া নাহিদ ইসলাম বলেন, ২০০৯ সাল থেকে শুরু হওয়া হাসিনা শাসনের অপকর্মগুলি জাদুঘরে সূক্ষ্মভাবে সংরক্ষণ করা হবে। 

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence