পাবনায় ডেঙ্গুতে আক্রান্ত শিশু শিক্ষার্থীর মৃত্যু

২৮ অক্টোবর ২০২৪, ০৪:২৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM
পাবনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে

পাবনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ হোসেন (১৩) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৭ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে পাবনার সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজিদ উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর বাবুপাড়া এলাকার সেকেন্দার হোসেন কালু প্রমাণিকের ছেলে ও জয়নগর পিজিসিবি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে সাজিদের জ্বর আসে। তাকে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়। সে সময জ্বর কমে গেলেও শরীর ও মাথাব্যথা বাড়তে থাকে। এক পর্যায়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকদের পরামর্শে রক্ত পরীক্ষার পর স্বজনরা নিশ্চিত হয় সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। 

তার প্লাটিলেট দ্রুত কমতে থাকলে গত শুক্রবার (২৫ অক্টোবর) তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ অক্টোবর) সে মারা যায়।

আরও পড়ুন: পাবনায় প্রায় দেড় লাখ কিশোরীকে এইচপিভি টিকা দেয়া হবে

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাজিদ হোসেন নামের এক শিশুর মৃত্যুর খবর শুনেছি। সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।’

পাবনার সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সাজিদের। ওখান থেকেই রিপোর্ট হয়েছে। আমরা বিষয়টি জানতে পেরেছি।’

কারিগরি শিক্ষকদের মার্চ মাসের বেতনের চেক ছাড়
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্ষমতায় থাকা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম স্থবিরতা
  • ০৬ এপ্রিল ২০২৬
আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে অসুস্থ হয়ে বরের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬