যশোরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

২৮ অক্টোবর ২০২৪, ১০:২০ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM
ইব্রাহিম হোসেন

ইব্রাহিম হোসেন © টিডিসি

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে৷ 

নিহত ইব্রাহিম উপজেলার গোবিলা গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন ।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মোটরসাইকেলযোগে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চুড়ামনকাঠি বাজার-সংলগ্ন এলাকায় পাশাপাশি দুটি মোটরসাইকেলে সংঘর্ষে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হযন ইব্রাহিম ও ইয়াছিন নামের আরও দুজন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুর বিভাগের চিকিৎসক ইব্রাহিম হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ইয়াছিনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বারোবাজার হায়ওয়ে থানার উপপরিদর্শক আদম আলী বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ যশোর হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬