আলোচিত সেই এডিসি সানজিদাকে বদলি

২৫ অক্টোবর ২০২৪, ১১:১৮ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
সানজিদা আফরিন

সানজিদা আফরিন © সংগৃহীত

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের আলোচিত সেই অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিনসহ পুলিশের ৩৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

জানা গেছে, এডিসি সানজিদা আফরিনকে রংপুর পিটিসিতে (পুলিশ ট্রেনিং সেন্টার) বদলি করা হয়েছে।

এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের ২ নেতাকে শাহবাগ থানায় মারধর করেন এডিসি হারুন। ওই ঘটনার জেরে রাতে শাহবাগ থানার সামনে ভিড় করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মধ্যরাতে থানায় গিয়ে ঘটনার মীমাংসা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা।

এ ঘটনায় আলোচনায় উঠে আসে পুলিশ কর্মকর্তা সানজিদার নাম।

আরও পড়ুন: ‘অন্তর্বাস দিবস’ বলা সেই শিক্ষকের বদলি বাতিল করে প্রজ্ঞাপন

পরে এ ঘটনায় এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

ঘটনার সূত্রপাতের বিষয়ে রাষ্ট্রপতির এপিএস আজিজুল হকের স্ত্রী ডিএমপির এডিসি (অতিরিক্ত উপকমিশনার) সানজিদা আফরিন এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি চিকিৎসা নিতে ওই দিন সন্ধ্যায় বারডেম হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকের সাক্ষাৎ পেতে তিনি সহকর্মী হিসেবে এডিসি হারুন অর রশিদের সহায়তা নেন। এ সময় কয়েকজনকে সঙ্গে নিয়ে হাসপাতালে এসে এডিসি হারুনকে মারধর করেন তার স্বামী আজিজুল।

৪২ জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগে জনআকাঙ্ক্ষার বিপরীতে সরক…
  • ১৬ মার্চ ২০২৬
বার কাউন্সিলের ভাইভা পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৬ মার্চ ২০২৬
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা আলভিন গ্রেফতার
  • ১৬ মার্চ ২০২৬
গুজবে কান দেবেন না—‘চান্দা ভাই’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর রাক…
  • ১৫ মার্চ ২০২৬
মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আর ‘চান্দা ভাই’ রাকিব এক…
  • ১৫ মার্চ ২০২৬
রোমাঞ্চকর লড়াইয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence