যে দিক দিয়ে যেতে পারে ঘূর্ণিঝড় ‘দানা’

২৩ অক্টোবর ২০২৪, ১২:১০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
ঘূর্ণিঝড় দানা

ঘূর্ণিঝড় দানা © সংগৃহীত

বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ‘দানা’ এরই মধ্যে কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়িয়ে আরও শক্তি সঞ্চয় করেছে। এটি মূলত ভারতের উপকূলে আঘাত হানবে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও এর প্রভাব দেখা যেতে পারে। 

ভারতের আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার ভোর ৫টার মধ্যে পুরী ও সাগরদ্বীপের মাঝে ধামরা বন্দরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার থেকে ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফলে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর  দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

‘সাপ্লিমেন্টারি এক্সাম’ দেওয়ার সুযোগ পাচ্ছে এসএসসি ফেল করা …
  • ১১ অক্টোবর ২০২৬
ব্যবসার জন্য ‍স্ত্রীর কাছ থেকে টাকা নেওয়া যৌতুক নয়: হাইকোর্ট
  • ১১ অক্টোবর ২০২৬
বিএনপি-জামায়াত আমলে লাফিয়ে বাড়ে আলিয়া মাদ্রাসা, কমেছে আওয়াম…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে রাতেও প্রাথমিক অধিদপ্তরের সামনে অনশন করব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে নিয়োগ বিভিন্ন গ্রেডে, ৩ জেলার প্র…
  • ১১ অক্টোবর ২০২৬
গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ
  • ১১ অক্টোবর ২০২৬