নিয়োগপত্রের দাবিতে রাতেও প্রাথমিক অধিদপ্তরের সামনে অনশন করবেন বঞ্চিতরা

১১ অক্টোবর ২০২৬, ০৭:০৬ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৮ PM
প্রাথমিক অধিদপ্তরের সামনে  অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নিয়োগপত্র বঞ্চিতরা

প্রাথমিক অধিদপ্তরের সামনে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নিয়োগপত্র বঞ্চিতরা © সংগৃহীত

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়া ৮৩ প্রার্থীর পক্ষে অনশন কর্মসূচি শুরু করেছেন বঞ্চিতরা। রাতেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান ও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বর্তমানে প্রায় ২০ জন প্রার্থী সেখানে অবস্থান করছেন। আগামীকাল সোমবার (১২ অক্টোবর) সারাদেশ থেকে নিয়োগপত্রবঞ্চিত অন্য প্রার্থীরাও কর্মসূচিতে যোগ দেবেন বলে জানিয়েছেন তারা।

রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এ কর্মসূচি শুরু করেন নিয়োগপত্রবঞ্চিত প্রার্থীরা। 

তাদের দাবি, চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র না দেওয়ার কারণ জানাতে হবে এবং দ্রুত তাদের নামে নিয়োগপত্র ইস্যু করতে হবে।

নিয়োগপত্রবঞ্চিত প্রার্থী জাহিদ হাসান বলেন, ‘আমরা এখনও নিয়োগপত্র না পাওয়ার কারণ পর্যন্ত জানি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অধিদপ্তরের সামনে অবস্থান করছি। অথচ একজন কর্মকর্তাও আমাদের সঙ্গে দেখা করেননি। চূড়ান্তভাবে সুপারিশ পাওয়ার পরও কেন নিয়োগপত্র ইস্যু করা হয়নি, সেই কারণও আমরা কেউ জানি না।’

তিনি আরও বলেন, ‘রাতেও অধিদপ্তরের সামনে অবস্থান করব। আমরা এখন ২০ জনের মতো অবস্থান করছি। সারাদেশ থেকে ৮৩ জন প্রার্থীর অন্যরাও আসতে শুরু করেছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের নামে নিয়োগপত্র ইস্যু করা না হবে, ততক্ষণ পর্যন্ত অধিদপ্তরের সামনে অনশন চালিয়ে যাব।’

নিয়োগপত্রবঞ্চিত প্রার্থীরা জানান, চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় তারা বেশ কষ্টে আছেন। দ্রুত নিয়োগপত্র ইস্যু না করা হলে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্স সরকারের আইফেল স্কলারশি…
  • ১১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সর্বাধিক পঠিত ঈশ্বরচন্দ্র, দ্বিতীয় জিন্নাহ—আরও…
  • ১১ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সূচিতে পরিবর্তন
  • ১১ অক্টোবর ২০২৬
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল…
  • ১১ অক্টোবর ২০২৬
ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কীভাবে, বৈঠক কাল
  • ১১ অক্টোবর ২০২৬