চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন জারির দাবিতে শাহবাগে অবস্থান

১৪ অক্টোবর ২০২৪, ১১:৪৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শাহবাগে জাদুঘরের সামনে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের অবস্থান

শাহবাগে জাদুঘরের সামনে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের অবস্থান

চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে পুরুষের ক্ষেত্রে ন্যূনতম ৩৫ এবং তা শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে এ অবস্থান কর্মসূচির শুরু হয়।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, ‘আমাদের দাবিটি দ্রুত মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হব। তাই কাল কালক্ষেপণ না করে দ্রুত আমাদের যৌক্তিক দাবিটি মেনে আমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার সুযোগ করে দিন।’ 

৩৫ প্রত্যাশীদের মিডিয়া সমন্বয়ক খাদিজা খাতুন দ্যা ডেইলি ক্যাম্পাস কে বলেন, ‘আমরা আশা করছি দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হবে। আমাদের দাবি না মানা হলে আমরা লাগাতার কর্মসূচিতে যাব।’

চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫, শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার প্রজ্ঞাপন চেয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হবে। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি বয়স বৃদ্ধির সুপারিশ করে। 

অন্তর্বর্তী সরকারকে এমন সুপারিশ দিয়েছে কমিটি। তবে অবসরের বয়স বাড়ানো হবে কিনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। যদিও সংশ্লিষ্টদের ভাষ্য, চাকরিতে প্রবেশের বয়স বাড়লে অবসরের বয়সও বাড়বে।

আরো পড়ুন: চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার সুপারিশ, নারীদের ৩৭

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার জন্য দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন। তবে মূল্যায়ন কমিটি দাবির থেকেও বেশি বয়স বৃদ্ধির সুপারিশ করেছে। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র গণমাধ্যমকে বলেছে, বয়স বাড়ানোর সুপারিশে বড় তিনটি যুক্তি দেওয়া হয়েছে।

বর্তমানে চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর। আর মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের নাতি-নাতনীদের ৩২ বছর প্রবেশের বয়স। সুপারিশে তাদের জন্য আলাদাভাবে কিছু বলা হয়নি। আন্দোলনের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে গত ৩০ সেপ্টেম্বর পর্যালোচনা কমিটি গঠন করে দেয় সরকার। এর সপ্তাহখানেক পর সরকারের কাছে সুপারিশ দিয়েছে কমিটি।

আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9