ভারতে পালানোর সময় যুগ্ম সচিব গ্রেপ্তার

১২ অক্টোবর ২০২৪, ১০:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এ কে এম জি কিবরিয়া মজুমদার

এ কে এম জি কিবরিয়া মজুমদার © সংগৃহীত

ভারতে পালানোর সময় জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার গ্রেপ্তার করেছে বিজিবি। শনিবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ কে এম জি কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহম্মদ মজুমদারের ছেলে। তিনি ঢাকার বাসাবো থানার সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় থাকতেন। কিবরিয়া জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধীন যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, কিবরিয়া মজুমদার দুপুর সাড়ে ১২টার দিকে ২০৫০/৮ এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। সালদানদী বিওপির টহলদল সীমান্তের ৫০ গজ ভেতর থেকে তাকে আটক করেন। 

তিনি আরো জানান, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিলেন কিবরিয়া।

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬