গলায় ছুরি চালিয়ে পাবনায় বৃদ্ধকে হত্যাচেষ্টা

১২ অক্টোবর ২০২৪, ০৬:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আহত গোপাল চন্দ্র হালদার

আহত গোপাল চন্দ্র হালদার © টিডিসি

পাবনার চাটমোহরে গোপাল চন্দ্র হালদার (৬০) নামের এক বৃদ্ধ জেলেকে গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টার ঘটনায় জীবন দাস (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার পরে আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম।

শনিবার (১২ অক্টোবর) বিকেল চারটার দিকে চাটমোহর পৌর সদরের শাহী মসজিদ এলাকায় অবস্থিত একটি সেলুনে এ ঘটনা ঘটে। আহত গোপাল হালদার শাহী মসজিদ এলাকার মৃত মনি হালদারের ছেলে।

অভিযুক্ত নাপিত (সেলুন মালিক) জীবন দাস (৩২) উপজেলার বোঁথড় গ্রামের খগেন দাসের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গোপাল চন্দ্র হালদার জীবনের সেলুনে প্রবেশ করেন। এ সময় ভেতর থেকে দোকানের গ্লাস আটকানো ছিল। তিন-চার মিনিট পরে সেলুনের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি ও ধস্তাধস্তি শব্দ শোনা গেলে এলাকাবাসী এগিয়ে যায়। ভেতর থেকে গ্লাস আটকানো থাকার কারণে বাইরের লোক ভিতরে প্রবেশ করতে পারছিলেন না।

এ সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত জীবন দোকানের গ্লাস খুলে পালিয়ে যায়। পরে সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে গোপাল চন্দ্রকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন: বাংলাদেশে অনুপ্রবেশ করায় আটক দুই ভারতীয় নাগরিক

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসিফ উদ্দিন খান জানান, 'আহত ব্যক্তির গলার বেশ অনেকটা অংশ গভীরভাবে কেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা সেলাই দিতে পারছি না ও রক্ত বন্ধ করতে পারছি না। তাই রাজশাহীতে রেফার্ড করা হয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন।'

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, এখন পর্যন্ত আহত ব্যক্তির পরিবারের সদস্যদের খুঁজে বের করা সম্ভব হয়নি। কি কারণে ঘটনা ঘটেছে তাও জানা যাচ্ছে না। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে রক্তমাখা একটি চাকু জব্দ করা হয়েছে। অভিযুক্ত জীবনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের লোকজন আসার পর অভিযোগ দিলে মামলা হবে।

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৮ মার্চ ২০২৬
ইরানের পর আরও এক দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের
  • ২৮ মার্চ ২০২৬
কলেজে তালা ভেঙে চুরি, অধ্যক্ষ কক্ষ থেকে প্রজেক্টরসহ মূল্যবা…
  • ২৮ মার্চ ২০২৬
ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম
  • ২৮ মার্চ ২০২৬
বাসের তেল শেষ হওয়ায় রেললাইনে বসে ছিলেন যাত্রীরা, মুহুর্তেই …
  • ২৮ মার্চ ২০২৬
বাসে ১৫০ টাকা বেশি ভাড়া আদায়, জরিমানা অর্ধলাখ টাকা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence