ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে সবশেষ যা জানা গেল

১২ অক্টোবর ২০২৪, ০৫:১১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ছবি

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তাঁর দেশত্যাগের আগেই গা ঢাকা দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওবায়দুল কাদের অবস্থান জানে না আওয়ামী লীগের শীর্ষ নেতারাও।

আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, সরকার পতনের পর প্রভাবশালী মন্ত্রী-এমপিরা ভারত ছাড়াও বিভিন্ন দেশে আত্মগোপনে গেছেন। অনেকে আবার দেশেই আত্মগোপনে রয়েছেন। সুযোগ খুঁজছেন ভারতে পালিয়ে যাওয়ার। তবে ওবায়দুল কাদের গ্রেপ্তার এড়াতে কোথায় রয়েছেন সেটি কেউ বলতে পারেনি। এমনি প্রভাবশালী এই নেতার অবস্থান কোথায়, সেটিও জানা যায়নি।

আওয়ামী লীগের অনেক নেতার দাবি, এই মুহূর্তে ওবায়দুল কাদের সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। কেউ কেউ বলছেন, সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কেউ আবার বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছাড়ার সুযোগ পাননি ওবায়দুল কাদের। তিনি দেশেই আছেন। বর্তমানে সীমান্তবর্তী একটি জেলায় অবস্থান করছেন। সুযোগ পেলেই ভারতে 
পালিয়ে যাবেন।
 
সব মিলিয়ে ওবায়দুল কাদেরের সবশেষ অবস্থান নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। নেতাকর্মী দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানার চেষ্টা করছেন। ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়ামসহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা নেতারাও ওবায়দুল কাদেরের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। 

ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে জানতে আওয়ামী লীগের প্রভাবশালী একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে। এছাড়া হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হলেও কেউ কোনো সদুত্তর দেয়নি।

পাবনায় ২৪০০ লিটার জব্দ তেল খোলাবাজারে বিক্রি, ২ জনকে জরিমানা
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে রাখতে হবে মাদ্…
  • ৩০ মার্চ ২০২৬
ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
  • ৩০ মার্চ ২০২৬
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু, এলাকায় …
  • ৩০ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ জামায়াতের এমপি, সমালোচনায় স…
  • ৩০ মার্চ ২০২৬
হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন জুনে, লক্ষ্য ২ কোটি শিশু
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence