এবারের দুর্গাপূজায় বরাদ্দ প্রায় দ্বিগুণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১২ অক্টোবর ২০২৪, ০৩:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পূজামণ্ডপ পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

পূজামণ্ডপ পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

এবছর দুর্গাপূজায় বরাদ্দ প্রায় দিগুণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এর আগে দুর্গাপূজায় ২ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। কিন্তু এবারের পূজায় সরকার ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়াও এবার পূজায় নিরাপত্তা অন্যান্য সময়ের চেয়ে বেশি। 

শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখানের সন্তোষপাড়া দুর্গামন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি শ্রীনগর উপজেলার আরও দু’টি মন্দির পরিদর্শন করেন।

এ সময় উপদেষ্টার সাথে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, ওসি খন্দকার হাফিজুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট বিউটি আক্তার, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মো. সুমন মিয়া, সিরাজদীখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ প্রমুখ। 

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬