দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের

১২ অক্টোবর ২০২৪, ০৩:১৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে নেয়া

তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে নেয়া

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার  (১২ অক্টোবর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, আমি বিশ্বাস করি, প্রতিটি বাংলাদেশি নাগরিকের সমান অধিকার, স্বাধীনতা এবং সুরক্ষা ভোগ করার অধিকার থাকা উচিত— যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান বলে কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের দেশ সব বাংলাদেশিদের এবং একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা সবাই মিলে একটি ‘সমাজের ঢাল’ গঠন করতে সক্ষম। যেখানে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাদের পরিচয় বা পটভূমি যাই হোক না কেন।

এরআগে শুক্রবার (১১ অক্টোবর) তিনি লেখেন, “মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। ধর্ম-বর্ণ, কিংবা ভৌগোলিক-আদর্শিক অবস্থান নির্বিশেষে, প্রত্যেক নাগরিক যেন তার ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অধিকার বিনা বাধায় উপভোগ করতে পারে — এই লক্ষ্যেই মুক্তিযোদ্ধারা লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিষ্টান — এমন প্রশ্ন ছিল না।”

শুক্রবার ফেসবুক পোস্টে এই ছবি শেয়ার করেন তারেক রহমান।

তিনি আরও লেখেন, “তাই স্বাধীন বাংলাদেশেও তথাকথিত সংখ্যালঘু বা সংখ্যাগুরু নিয়ে চিন্তার কোনো অবকাশ নেই। দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করবে — এটিই বিএনপি’র নীতি, এটিই বিএনপি’র রাজনীতি। আমরা বিশ্বাস করি; দল-মত-ধর্ম যার যার; কিন্তু রাষ্ট্র সবার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বাঙালি-অবাঙালি, বিশ্বাসী-অবিশ্বাসী, কিংবা সংস্কারবাদী প্রত্যেক নাগরিকের একমাত্র পরিচয় — আমরা বাংলাদেশি। এই বাংলাদেশ আপনার, আমার, আমাদের সবার।”

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬