আন্দোলনে শহীদদের নামে স্টেডিয়ামের নামকরণ হবে: আসিফ মাহমুদ

১২ অক্টোবর ২০২৪, ০২:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আন্দোলনে শহীদদের নামে স্টেডিয়ামের নামকরণ হবে: আসিফ মাহমুদ

আন্দোলনে শহীদদের নামে স্টেডিয়ামের নামকরণ হবে: আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে মানুষের জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। যারা জাতীয় বীর এবং যেসকল শহীদ হয়েছেন তাদের নামে স্টেডিয়ামের নামকরণ করা হবে।

শনিবার (১২ অক্টোবর) সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ বলেন, সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। সাতক্ষীরা জেলাকে নিয়ে আগে যে কথা শোনা যেত এসে দেখি তা নয়। এখানে মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতির কোনো ঘাটতি নেই। এ জেলার মানুষ অনেক শান্তিপ্রিয়। 

তিনি আরও বলেন, সাতক্ষীরাকে আগে ভিন্ন ভাবে দেখা হলেও সেটি আর থাকবে না। সাতক্ষীরার মাটি ও মানুষ দীর্ঘদিন স্বৈরাচারের কারণে বৈষম্যের শিকার হয়েছে। এখন সময় এসেছে এই জনপদকে এগিয়ে নেওয়ার। 

গত ১৮ জুলাই ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত হওয়া দেবহাটার সন্তান আসিফ হাসানের কথা স্মরণ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে মানুষের বিনিময়ে আজকের এই স্বাধীনতায় শহীদ আসিফদের অবদানের কথা ভুলে গেলে হবে না। তাঁদেরকে প্রেরণা হিসেবে ধারণ করতে হবে। যারা জাতীয় বীর এবং যেসকল শহীদ হয়েছেন তাঁদের নামে স্টেডিয়ামের নামকরণ করা হবে। এরই অংশ হিসেবে দেবহাটা উপজেলার মিনি স্টেডিয়ামের নাম ‘শহীদ আসিফ স্টেডিয়াম’ করা হবে।

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬