ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

১২ অক্টোবর ২০২৪, ০১:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মোস্তাফিজুর রহমান চঞ্চল (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার বাইপাস স্টেশনের কাছে ডহরশৈলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চঞ্চল কুষ্টিয়া সদরের আসাননগর গ্রামের ওয়াসেকের ছেলে।

স্থানীয় লোকজন জানান, ঢাকা থেকে রংপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন  চঞ্চল। ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবকের পরিবারকে ভোরে জানানো হয়েছে।

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬