জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি-সেক্রেটারি প্রকাশ্যে এলো এবার

১১ অক্টোবর ২০২৪, ০৯:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সভাপতি ইকবাল হোসেন ও সেক্রেটারি আসাদুল ইসলাম

সভাপতি ইকবাল হোসেন ও সেক্রেটারি আসাদুল ইসলাম © সংগৃহীত

সম্প্রতি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ পাওয়ার পর এবার প্রকাশ্যে এলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিবিরের সভাপতি ও সেক্রেটারির নাম। 

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ইকবাল হোসেন ও সেক্রেটারি আসাদুল ইসলাম। সভাপতি ইকবাল হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে সেক্রেটারি আসাদুল ইসলাম ১৭-১৮ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। 

আরও পড়ুন: আওয়ামী লীগের হাতে রক্ত, জামায়াতের হাতেও রক্ত: আন্দালিব পার্থ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজ জবিয়ান্স থেকে তাদের নাম প্রকাশ করে পোস্ট দেওয়া হয়। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের অফিশিয়াল ফেইসবুক পেইজ থেকে এক প্রতিবাদলিপি দেন। সেখানে সভাপতি হিসেবে ইকবাল হোসেন ও সেক্রেটারি হিসেবে আসাদুল ইসলামের নাম উল্লেখ করা হয়।

এছাড়াও প্রচার সম্পাদক ইব্রাহিম আলির পরিচয়ও জানা যায়। তবে তিনি কোন বিভাগের সেই বিষয়ে কিছু জানা যায়নি।

মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬