মিয়ানমার নৌবাহিনীর গুলিতে জেলে নিহতের ঘটনায় বাংলাদেশের কড়া প্রতিবাদ

১১ অক্টোবর ২০২৪, ১২:০০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মিয়ানমার নৌবাহিনীর গুলিতে জেলে নিহতের ঘটনায় বাংলাদেশের কড়া প্রতিবাদ

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে জেলে নিহতের ঘটনায় বাংলাদেশের কড়া প্রতিবাদ © সংগৃহীত

বাংলাদেশের মাছ ধরার ট্রলারে মিয়ানমার নৌবাহিনীর গুলিবর্ষণে মো. ওসমান (৬০) নামে এক জেলে নিহতের ঘটনায় দেশটির সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে পাঠানো এক কূটনৈতিক বার্তায় বাংলাদেশের পক্ষ থেকে এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

গত বুধবার (৯ অক্টোবর) দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগর মোহনায় বাংলাদেশের মাছ ধরার ট্রলারে মিয়ানমার উপকূল থেকে গুলিবর্ষণে একজন নিহত হন। আহত হন তিন জেলে। এ সময় ৬০ মাঝি-মাল্লাসহ ৪টি ট্রলার অপহরণ করে মিয়ানমারে নিয়ে যায় দেশটির নৌবাহিনী। পরে ট্রলারসহ অন্য মাঝিদের ছেড়ে দেয় মিয়ানমার।

নিহত মো. ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচু মিয়ার ছেলে। তিনি শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকাধীন ট্রলারের জেলে।

ঢাকায় মিয়ানমারের দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার মিয়ানমারকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। এছাড়াও মিয়ানমারকে বাংলাদেশের জলসীমার অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান জানানো এবং ভবিষ্যতে আর কোনো উসকানিমূলক কর্মকাণ্ড থেকে থেকে বিরত থাকার কথাও মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ।

ট্যাগ: দূতাবাস
ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬