টাঙ্গাইলে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২

১১ অক্টোবর ২০২৪, ১০:২১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক © সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালক।

শুক্রবার (১১ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার সল্লা এলাকায় এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহত ট্রাকচালক ঠাকুরগাঁওয়ের মহেষপুর এলাকার আজহার আলীর ছেলে আনোয়ারুল ইসলাম। অন্য হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

আর পড়ুন: টাঙ্গাইলে স্কুল শিক্ষকের বাড়িতে হামলা-ভাঙচুর

এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাভার্ড ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গাড়িতে থাকা তিনজন আটকা পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আটকে পড়াদের উদ্ধার করা হয়।

এদিকে দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়া হয়েছে।

ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬