কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় যুবক আটক

১১ অক্টোবর ২০২৪, ০৯:২৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মাসুদ হোসেন

মাসুদ হোসেন © সংগৃহীত

কোরআন শরিফে আগুন দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার যশোরের চৌগাছা পাতিবিলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আটক যুবক মাসুদ হোসেন (২৪) উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। 

স্থানীয়রা জানান, মাসুদ হোসেন পেশায় একজন ট্রাক চালক ছিল। এই সময়ে সে মাদকে আসক্ত হয়ে পড়ে। ঘটনার দিন সকালে মাদকের টাকা চাওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ঘরে থাকা কোরআন শরিফ উঠানে নিয়ে আগুন ধরিয়ে দেয় মাসুদ হোসেন।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেফতার করেন।

চৌগাছা থানার ওসি তদন্ত জেল্লাল হোসেন বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে এবং মায়ের সাথে অসাদচারণ করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে তাকে প্রেরণ করা হয়েছে।

ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬