অবকাশ কাটাতে অস্ট্রেলিয়ায় বিএনপি মহাসচিব

১০ অক্টোবর ২০২৪, ০৭:৩১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

অবকাশ কাটাতে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টায় অস্ট্রেলিয়া পৌঁছান তিনি। বড় মেয়ে ডা. শামারুহ মির্জা ও তার পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। সেখানে তাকে স্বাগত জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

এদিন বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। শায়রুল কবির বলেন, মেয়ে শামারুহ মির্জার পরিবারের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুলের পরিবারের একজন সদস্যের বরাতে জানা যায়, ‘তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন।’

একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, গত বেশ কয়েক বছর ধরে টানা রাজনৈতিক পরিস্থিতি, কারাবরণ, দেশব্যাপী সমাবেশ ইত্যাদি মিলিয়ে কোনোভাবে ছুটি নিতে পারছিলেন না মির্জা ফখরুল।

এরআগে, ৯ অক্টোবর রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ডা. শামারুহ মির্জা একজন চিকিৎসা বিজ্ঞানী। ২০০৬ সাল থেকে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে বাস করছেন। পাশাপাশি তিনি একজন নারী অধিকার সংগঠক হিসেবেও পরিচিত।

ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬