প্রাইভেটকার দুর্ঘটনায় পরিচয় মিলেছে, একই পরিবারের চার সদস্যসহ নিহত ৮

১০ অক্টোবর ২০২৪, ১১:৩৯ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
ছবি

ছবি © সংগৃহীত

পিরোজপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে শিশুসহ অন্তত ৮ জন নিহতের ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ নিহত ৮ জনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে চারজনের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরে এবং বাকি চারজনের বাড়ি শেরপুরের সদর উপজেলা ভীমগঞ্জ গ্রামে। 

বুধবার (৯ অক্টোবর) রাত সোয়া ২ টায় সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান।

নিহতরা হলেন- নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা আছাব মৃধার ছেলে মো. শাওন (৩২), তার স্ত্রী আমেনা বেগম (২৫), শাওনের দুই ছেলে শাহাদাত (১০) ও আব্দুল্লাহ (৩)। শাওন দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক ছিলেন।

এছাড়া একই পরিবারের নিহত অপর ৪ জন হলেন- মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা (৩৬), তাদের কন্যা সন্তান মুক্তা (১০) ও ছেলে শোয়াইব (২)। 

আরও পড়ুন: গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন করতে হবে: তারেক রহমান

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ২টার দিকে পিরোজপুরের কদমতলা বাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ মোট ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার জন একই পরিবারের। এর মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।

গাজার পুনর্গঠনে সেই ডিপি ওয়াল্ডের সঙ্গে চুক্তি করছেন ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা কি চালু হবে, যা বললেন শিক্ষ…
  • ২১ এপ্রিল ২০২৬
হেনস্তার প্রতিবাদে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্ম…
  • ২১ এপ্রিল ২০২৬
কর্মসূচিভুক্ত খালের প্রায় অর্ধেক খনন করা হয়ে গেছে: প্রধানম…
  • ২১ এপ্রিল ২০২৬
নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি
  • ২১ এপ্রিল ২০২৬
রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা
  • ২১ এপ্রিল ২০২৬