ডিসি নিয়োগে অনিয়ম তদন্তে আসিফ নজরুল-নাহিদ

১০ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
আসিফ নজরুল, নাহিদ ইসলাম ও জাহাঙ্গীর আলম চৌধুরী

আসিফ নজরুল, নাহিদ ইসলাম ও জাহাঙ্গীর আলম চৌধুরী © ফাইল ছবি

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে উপদেষ্টা কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

বুধবার মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন গণমাধ্যমে পাঠানো হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ডিসি নিয়োগে অনিয়ম তদন্তে গঠিত কমিটির আহবায়ক করা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলকে। কমিটির অপর দুই সদস্য হচ্ছেন- স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিষয় বিভিন্ন পত্রিকা প্রকাশিত হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ৩ আগস্ট প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এ কমিটি গঠন করা হলো। কমিটি চাইলে প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে।

পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬